শৃঙ্খলা ব্যবস্থা

আনিসুল হক নবারুণ একাডেমি একটি সু-শৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। কোনো শিক্ষার্থী স্কুলের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুতর অপরাধ করলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে ছাড়পত্র দিয়ে স্কুল থেকে বহিষ্কার করা হয়।

ডিউটি সুপার পদ্ধতি

ছাত্র-ছাত্রীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শৃঙ্খলা রক্ষা এবং সময়মতো ক্লাসসমূহ অনুষ্ঠিত হচ্ছে কি-না তা তদারকির জন্য প্রত্যেক কার্যদিবসে স্কুল চলাকালীন সময়ে পর্যায়ক্রমে একজন করে শিক্ষক প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ডিউটি সুপার/ একাডেমিক কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করে।

(ক) শ্রেণি শিক্ষক: ছাত্র-ছাত্রীদের একাডেমিক বিষয়সহ বার্ষিক দিক তদারকির জন্য প্রত্যেক শ্রেণিতে একজন করে শ্রেণি শিক্ষক নিয়োজিত রয়েছেন।

(খ) গাইড শিক্ষক: মোটিভেশন/ কাউন্সেলিংসহ নিবিড় পর্যবেক্ষণের জন্য প্রতি ১০ জন ছাত্র-ছাত্রীর জন্য একজন গাইড শিক্ষক রয়েছেন।

পাঠদান পদ্ধতি

(ক) শেখন-শেখানো কার্যক্রম পরিচালনা: লেকচার ও প্রজেক্ট মেথডের সমন্বয়, কার্যকর শিক্ষা উপকরণের ব্যবহার, প্রজেক্টর ও হাতে-কলমে শিক্ষা, হোমওয়ার্ক, কনসালটেন্সি, আলোচনা এবং দলগত শেখন।

(খ) শিক্ষার্থীদের অনুপস্থিতি অবহিতকরণ।

(গ) অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ।

(ঘ) অভিভাবক দিবস/ প্যারেন্টস ডে উদ্যাপন।