Skip to content
ভর্তির নিয়মাবলী
- প্রতি বছর নভেম্বর মাসের ০১ তারিখ হতে ভর্তি পরীক্ষার পূর্বদিন পর্যন্ত (সরকারি ছুটি ব্যতীত) অফিস চলাকালীন সময় একাডেমির অধ্যক্ষের কার্যালয় হতে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে।
- ভর্তি ফরম ও প্রসপেক্টাসের মূল্য ১০০ (একশত) টাকা।
- ভর্তি ফরম জমা দেওয়ার সময় ফরমের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
- নির্দিষ্ট তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (যা অফিস থেকে জানিয়ে দেওয়া হবে অথবা অভিভাবক নিজেই জেনে যেতে পারেন)।
- ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ১০০ নম্বরের লিখিত/মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
- পরীক্ষা দিবসে ক্লিপবোর্ড ও পেন্সিল/কলম, প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
- কেবলমাত্র নির্বাচিত ছাত্র-ছাত্রীরাই ভর্তির সুযোগ পাবে।
- প্লে-গ্রুপে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রতিদিন ১টা-১২.৩০টার মধ্যে ভর্তি করা হবে।
- ছাত্র-ছাত্রীর যথাযথ বয়স, শারীরিক যোগ্যতা এবং বাংলা, ইংরেজি বর্ণমালা ও ১-২০ পর্যন্ত সংখ্যা মুখে বলার যোগ্যতা থাকতে হবে।
- নির্দিষ্ট সময়ের পর ভর্তি করা হবে না।
- শ্রেণিভিত্তিক আসন সংখ্যা পূর্ণ হলে নির্দিষ্ট সময়ের পূর্বে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে।
- ভর্তির সময় অবশ্যই পূর্বের বিদ্যালয়ের ছাড়পত্র জমা দিতে হবে।
- প্লে-গ্রুপ ও নার্সারি শ্রেণির জন্য ভর্তির জন্য ছাড়পত্রের প্রয়োজন নেই।