প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
- বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম প্রধান লক্ষ্য—দেশের গুণগত শিক্ষা অর্জনে ভূমিকা রাখা।
- জ্ঞানভিত্তিক উপায়ে দেশে দক্ষ, স্বনির্ভর ও নৈতিক গুণাবলিসম্পন্ন তরুণ জনশক্তি তৈরি করা।
- শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানক্ষুধা তৈরি করে মানবতার জন্য উপকারী জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ ও জ্ঞান বিতরণ করা।
- তাদের চারিত্রিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
- দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো।
- সুষম ও উদারভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো।
- নিয়মিত পাঠদান ও পাঠগ্রহণ, টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং সমস্যা সমাধানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের গৃহ শিক্ষকের ওপর নির্ভরশীলতা হ্রাস করে পরিশ্রমী ও অধ্যবসায়ী হিসেবে গড়ে তোলা।
- লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আত্মিক উন্নয়ন সাধন এবং সৃজনশীলতার বিকাশ ঘটানো।
- সর্বোপরি, ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকতর যোগ্য করে গড়ে তোলা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করা।